এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় অবস্থিত ‘ইউনাইটেড পেট্রোল পাম্পে’ এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত শেষ রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত পাম্পে হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
স্থানীয় ও পাম্প সূত্রে জানা গেছে, আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে ১১ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পাম্পে প্রবেশ করে। পাম্পে ঢুকে ডাকাতরা সেখানে কর্মরত দুই অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে। এরপর তাদের পাম্পের ভেতরে নিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে ডাকাতরা গ্রিলের তালা ভেঙে ক্যাশিয়ারের রুমে প্রবেশ করে এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে। এছাড়া পাম্পের সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। অয়েলম্যান সিদ্দিক মিয়ার মোবাইল ফোনটিও ডাকাতরা নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জানু ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।