এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরে ছয় শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ফরিদপুর পৌরসভার কমলাপুরের তেতুলতলা এলাকায় ফাতেমা জিন্নাত বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় তিনি বলেন, "কেউ না খেয়ে থাকবে না। তারেক রহমানের নির্দেশে বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।"
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রায় ৬৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল ও পরিধেয় বস্ত্র (শাড়ি-লুঙ্গি) দেওয়া হয়।
জুলাই ২১, ২০২৬
ফেব্রু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।