এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চাপ্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ছাড়া অপর এক অভিযানে মাদক সেবনের দায়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সিএনবি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের প্রসিকিউশন শাখা সূত্রে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে চরভদ্রাসন থানাধীন চর হাজীগঞ্জ বাজার এলাকায় একটি দল অভিযান চালায়। এ সময় বাজারের একটি ভাড়া বাসা থেকে চাপ্পা বেগমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটে থাকা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম।
ডিএনসি ফরিদপুরের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরভদ্রাসন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাঁকে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড:
এদিকে চরভদ্রাসন উপজেলা পরিষদের পেছনের এলাকায় পরিচালিত অপর এক মাদকবিরোধী অভিযানে আফছার মোল্যার ছেলে মানিক মোল্যাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২:
অন্যদিকে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মুন্সীর চর (চর শালেপুর মধ্য) এলাকার ছোরমান খাঁর দুই ছেলে আজিজ খাঁ (৫৫) ও ইব্রাহিম খাঁ (৫৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নম্বর-০৩, তারিখ: ১৪ আগস্ট) চলমান ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।