নগরকান্দায় অবৈধ বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে দুইজনের কারাদণ্ড

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে দুইজনের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাউডাঙ্গী গ্রামে অনুমতি ছাড়া বালু উত্তোলন, জলাশয় ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ঝাউডাঙ্গী গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে জলাশয় ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে হানিফ ফকির (পিতা—সোরাপ ফকির, গ্রাম—স্বরুপদিয়া, থানা—সালথা, জেলা—ফরিদপুর) এবং আব্দুর রহিম খান (পিতা—সিদ্দিক খান)কে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলন, জলাশয় ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।