এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের কোষাধ্যক্ষ শ্রীমৎ বন্ধু কল্যাণ ব্রত ব্রহ্মচারী (৪৩)–এর শেষকৃত্য অনুষ্ঠান ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে ধর্মীয় রীতিনীতি অনুসরণে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল থেকে শ্রীধাম শ্রী অঙ্গনে আনা হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নাঠ মন্দিরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রী অঙ্গনের শহীদ স্মৃতি সৌধের পাশে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে মহানাম সম্প্রদায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, শ্রী অঙ্গনের সদস্য ও ভক্তবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেটের মাধবপুর ১৪ মাদল প্রভু সুন্দরের সন্ধ্যা আরতিতে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্রীমৎ বন্ধু কল্যাণ ব্রত ব্রহ্মচারী। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে মহানাম সম্প্রদায়, ফরিদপুর শ্রী অঙ্গন এবং ভক্তসমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।