এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ‘উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখা।
ধর্মকে ব্যবহার করে সমাজে উগ্রবাদ ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা, নজরুল ইসলাম প্রধান শিক্ষক-বিল গোবিন্দপুর হাই স্কুল , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাহবুব আলম নিক্কন।
বক্তব্যে মশিউর রহমান বলেন, মানুষের জীবনে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে। মানুষের তৈরি বিধানের পরিবর্তে তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং সমাজে উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে সহজভাবে তুলে ধরার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।