এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) বেলা ১টায় পরিচালিত এ অভিযানে একটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস উদ্ধার করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট দোকান মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. সোহরাব হোসেন। অভিযানে সহযোগিতা করে সদরপুর থানা পুলিশের একটি দল।
নিরাপদ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানু ২২, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।