এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের বিদ্যাপীঠ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী চারটি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়ন না জমা দেওয়ায় প্রবীর–মোরাদ প্যানেলের চার সদস্যকে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে নির্বাচিতরা হলেন,সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার,কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. জিনারুল ইসলাম এবং সদস্য সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মুকুল।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মহসিন মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহিদুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম। প্যানেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রভাষক শামচুজ্জামান মিনা ও বিষ্ণুপদ মণ্ডল। এসময় উপস্থিত থেকে প্রভাষক নিপা পারভিন নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক ইতিবাচকতা ও শিক্ষক মহলের ঐক্যের প্রশংসা করে বক্তব্য রাখেন।
প্রভাষক নিপা পারভিন বলেন,এই নির্বাচন আমাদের কলেজের শিক্ষক সমাজের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল নির্বাচিত হওয়া প্রমাণ করে শিক্ষকরা একে অপরের প্রতি আস্থা রাখেন এবং উন্নয়নমুখী কার্যক্রমের প্রতি সমর্থনশীল। আশা করি নতুন কমিটি শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত মঙযুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন তালুকদার বলেন,আমাদের লক্ষ্য একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শিক্ষক পরিষদ গঠন। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানবিক, স্বচ্ছ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করবো।
সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন,
সহকর্মীদের বিশ্বাস ও ভালোবাসা আমার কাছে মূল্যবান অঙ্গীকার। শিক্ষক সমাজের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, পরিষদের কার্যক্রম গতিশীল করা এবং কলেজের সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন,
শিক্ষক পরিষদ নির্বাচন একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রবীর–মোরাদ প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় তাদের গ্রহণযোগ্যতা ও সংগঠিত কার্যক্রমের প্রতিফলন। নতুন কমিটি কলেজের একাডেমিক অগ্রযাত্রা ও গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করছি।
২০২৬ সালের জন্য নির্বাচিত চার সদস্যের শিক্ষক পরিষদ কমিটি শিক্ষকসমাজের প্রতিনিধিত্ব করবে এবং কলেজের শিক্ষা-পরিবেশ আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও গতিশীল হবে বলে সবার মধ্যে দৃঢ় প্রত্যাশা তৈরি হয়েছে।
জানু ২৪, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।