এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম ওরফে রাসেদ ফকির (৩৫)। তিনি ২নং বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং ওই এলাকার মো. আব্দুর রব ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোররাতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করে। উপজেলা কৃষকদলের সদস্য সিকদার আশরাফুল ইসলামের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আজ রবিবার সকালেই রাসেদ ফকিরকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।