এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, "বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এদেশের ইতিহাসে অবিস্মরণীয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ সমবেত হয়েছি এবং সর্বস্তরের মানুষের কাছে তাঁর জন্য দোয়া চাই।" এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বেগম জিয়ার আদর্শের সৈনিক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাঈদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া এবং জেলা ছাত্র বিষয়ক সম্পাদক সায়েদ সুমন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি।
বিএনপি নেতা ফোরকান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, জামাল উদ্দিন, স্বপন পাল, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
জানু ৯, ২০২৫
ফেব্রু ৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।