এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা সদর এলাকার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ডক্টর মোকছেদ আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস।
প্রধান অতিথি লে. কর্ণেল মো. মাসুদ খান বলেন,
শিক্ষার্থীরা যেভাবে একই বেঞ্চে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালি মিলেমিশে বসেছে ঠিক একইভাবে সমাজ জীবনেও আমাদের এভাবে মিলেমিশে চলতে হবে। নিজেদের মধ্য সম্প্রীতি বজায় রাখতে হবে। বিষয়টি তাকে খুবই মুগ্ধ করেছে বলে তার বক্তৃতায় উল্লেখ করেন। এ সময় তিনি বিদ্যালয়টির উন্নয়নসহ সামগ্রিক কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় রেসিডেন্সিয়াল স্কুল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার দশ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে সনদ ও সম্মাননা বিতরণ করেন প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাসুদ খান। অনুষ্ঠান শেষে স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন প্রধান অতিথি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ও ইউনুস হাওলাদার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখতারুজ্জামান শুভ, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, গ্রামবাংলার জনপ্রিয় খেলা চেয়ার খেলা, বালিশ খেলা, বেলুন ফুলানো, মোরগ লড়াই, মারবেল খেলা, অংক দৌড়, ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ মোট ১০ টি ইভেন্টে ২২ টি গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।