এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পে স্কেল বাস্তবায়ন ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি গাড়ি চালকরা। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘সরকারি গাড়ি চালক সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মো. হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। সমাবেশে বক্তব্য রাখেন মাসুদ আহমেদ লিটন, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ, আব্দুর রহমান এবং সুধাংশু রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কয়েক শ’ কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে পে স্কেল কার্যকর করার কথা থাকলেও তা দীর্ঘ চার বছরেও বাস্তবায়িত হয়নি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা সাধারণ কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, "আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং এটি ন্যায্য অধিকার আদায়ের লড়াই।" তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। একইসঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন তারা।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
অক্টোবর ২৪, ২০২৫
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।