এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালী এলাকায় পদ্মা নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন শয়তানখালী এলাকায় অভিযান চালান। এ সময় ঘটনাস্থলে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটা অবস্থায় অভিযুক্ত মোঃ হাসিবুল কাজীকে (১৯) হাতেনাতে আটক করা হয়। আটককৃত হাসিবুল মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর এলাকার মোস্তাক কাজীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় অভিযুক্ত হাসিবুল কাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সদরপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।