এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে প্রায়ই নিজের ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালাত। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে সে পুনরায় তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন চালায়। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে তার চাচা জলিল শেখ ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেন। তাৎক্ষণিকভাবে দরজা খুলে দিলে অভিযুক্ত আবু বক্কর দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা খলিল শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।