এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ রোববার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, যুবদল নেতা লুৎফর সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতালেব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ হান্নান মিয়া ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সরকার এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছে। অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের পাশে দাঁড়াতে সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।"
সরকারি এই সহায়তা পেয়ে খুশি স্থানীয় সুবিধাভোগীরা। আয়োজকরা জানান, স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।