এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদে ঘরমুখো মানুষের নদী পারাপার ও যাতায়াত নিরাপদ করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা জারি করেছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফেরি পারাপারের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ মে) সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় সওজ-এর পক্ষ থেকে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপত্তা বিধিনিষেধগুলো সম্পর্কে অবহিত করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী—
* ফেরি চলাচল বা নদী পারাপারের সময় কোনো যাত্রী গাড়ির ভেতরে অবস্থান করতে পারবেন না।
* ফেরি পুরোপুরি ঘাটে এসে নোঙর না করা পর্যন্ত কোনো যাত্রী বা চালক ফেরি থেকে নামতে পারবেন না।
এই বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, "ঈদের সময় ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অত্যধিক বেড়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করেই আমরা এই কঠোর নির্দেশনাগুলো জারি করেছি।"
তিনি আরও জানান, এই কার্যক্রম কেবল ঈদকে কেন্দ্র করে নয়, বরং ঈদ পরবর্তী সময়েও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সওজ-এর নজরদারি অব্যাহত থাকবে। তিনি ঘাট ব্যবহারকারী সকল যাত্রী ও চালকদের এই নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
চন্দ্রঘোনা ফেরিঘাটে নিয়োজিত কর্মীরা জানান, দুর্ঘটনা রোধে সওজ-এর এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তবে এই উদ্যোগের সফলতা পুরোপুরি নির্ভর করছে যাত্রী ও চালকদের সচেতনতা এবং সহযোগিতার ওপর।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
জুন ৩০, ২০২৫
অক্টোবর ৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।