এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে ২০২৬) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থেকে ব্যাপারীর দোকানগামী সড়কের বাচ্চু শিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালান এসআই রফিকুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স। অভিযানে ১০ পুরিয়া (০.৮৪ গ্রাম) হেরোইনসহ আশিকুর রহমান তাজকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুর উপজেলার শেখ আতিয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-১১) দায়েরের পর রবিবার দুপুর ১২টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
একই রাতে অপর এক অভিযানে উপজেলার এমপি ডাঙ্গী ঘাট সংলগ্ন এলাকা থেকে ৮ পুরিয়া (০.৪৬ গ্রাম) হেরোইনসহ সাকিব শেখ (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেন এসআই কাজী রিপন হোসেন। গ্রেপ্তার সাকিব ফরিদপুর শহরের কমলাপুর রেললাইন সংলগ্ন এলাকার মঞ্জু শেখের ছেলে। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া চরভদ্রাসন বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ রমজান সরদার (২৬) ও সিরাজ মন্ডলকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ। রমজান উপজেলার লোহারটেক গ্রামের আনোয়ার সরদারের ছেলে এবং সিরাজ একই গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-১৩) দায়ের করে রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছে। চরভদ্রাসনকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই বিশেষ অভিযান ও মাদক কারবারিদের গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়মিত অব্যাহত থাকবে।
মার্চ ২০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।