এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার শহরের কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ে জিয়া পরিষদ, ফরিদপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
জিয়া পরিষদ ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, রশিদুল ইসলাম লিটন, আতাউর রশিদ বাচ্চু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, ইঞ্জিনিয়ার খাইরুল আনাম, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের এবং ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন রাজিব।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ডেসকো শাখার সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, ফরিদপুর জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সুলতান মাসুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আরাফাত সামীন এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ। এসময় জিয়া পরিষদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।