এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাউডুবি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে স্থানীয় বিজয় সরকারের বাড়িতে আয়োজিত এই সভায় সনাতন ধর্মাবলম্বীসহ মোট ১৩টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে।
তেহার উদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিজউদ্দীন চোকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মুরাদ হোসেন মিয়ার রাজনৈতিক প্রতিনিধি দিশান শেখ ফয়সাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলা জাসাসের আহ্বায়ক জহিরউদ্দিন চোকদার লুলু। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসেন লিটু মিয়া।
সভায় জহিরউদ্দিন চোকদার লুলুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দলে সদ্য যোগদান করা পরিবারগুলোকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।