এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিন্টু শেখ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম মিয়া।
গতকাল শুক্রবার গোয়ালচামটের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাতে ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ মিন্টু শেখ, কার্যকরী সভাপতি পদে মোফাজ্জল শেখ, সহ-সভাপতি পদে আছির উদ্দিন মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মজনু শেখ ও রিপন শেখ, যুগ্ম সম্পাদক পদে অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মজনু শেখ
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ মিয়া, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে শেখ তোতা এবং সড়ক সম্পাদক পদে শহীদুল্লাহ বাবলু সাঈদ বেপারী, লাভলু খান লিটন মাতব্বর নির্বাচিত হন।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন লাভলু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সদস্য সচিব খায়রুল বাসার সবুজসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে বিজয় মিছিল বের করা হয়। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দেওয়া আস্থার মর্যাদা রাখতে তিনি সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে কাজ করবেন।
অপরদিকে নবনির্বাচিত অন্যান্য নেতারাও তাদের প্রতি আস্থা রাখায় শ্রমিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ইউনিয়নের সদস্যদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।