এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী ১৪০ জন শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য মেডিকেল ডায়াগনস্টিক সরঞ্জাম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ব্যবহারের জন্য ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত বিশেষ বরাদ্দ থেকে এসব বাইসাইকেলসহ অন্যান্য সামগ্রী কেনা হয়। শিক্ষার্থীদের শিক্ষার পথ সহজ করতে এই উদ্যোগ শুধু একটি সহায়তা নয়, বরং তাদের স্বপ্নপূরণ ও ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পাওয়ায় তাদের সময় ও শ্রম বাঁচবে, ফলে তারা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বাইসাইকেল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বানা এম এ মসজিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য শিক্ষার্থীরা। তারা জানায়, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় প্রতিদিন হেঁটে বা অন্য যানবাহনে আসা-যাওয়ায় অনেক কষ্ট হতো। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বাইসাইকেল কেনার সুযোগ ছিল না। এখন বাইসাইকেল পাওয়ায় প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে তারা। এমন সহায়তার জন্য তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে ভালো ফলাফল করার অঙ্গীকার করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।