আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৬ আগস্ট, ২০২৬ ৬:৪৬ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে মো. ইশা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইশা আত্রাই উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে দিঘা উত্তরপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে শিশু ইশা। রবিবার সকালের দিকে সবার অগোচরে সে বাড়ির উত্তর পাশে নদীর পানিতে পড়ে যায়। 

সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

নানার বাড়িতে বেড়াতে এসে ফুটফুটে শিশুটির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।