এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল আটটার দিকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, পরিকল্পনাসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সরকার পতনের পর ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে বাসের আলমের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে ভারতে যাতায়াত করতেন এবং দেশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের পুনরায় সংগঠিত করার অপতৎপরতায় সক্রিয় ভূমিকা রাখছিলেন।
গ্রেপ্তারের পর তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অক্টোবর ৬, ২০২৬
অক্টোবর ২৫, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।