এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাট চাষ ও বীজ উৎপাদনে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষী এতে অংশ নেন।
প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষ ও বীজ উৎপাদন বিষয়ে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর আলোকপাত করা হয়। "পলিথিন ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি" ও "সোনালী আঁশে সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালা পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) সৈয়দ ফারুক আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফর আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, "সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় ৬ ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "এ প্রশিক্ষণের মাধ্যমে পাট উৎপাদনে কৃষকরা এক ধাপ এগিয়ে যাবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।