এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মানবিকতাকে লজ্জিত করার মতো এক পাশবিক ঘটনা ঘটেছে। যে বাবা মেয়ের সবচেয়ে বড় আশ্রয়স্থল, সেই বাবাই নিজের ১২ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের শিমুলপাড়া এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবার নাম লিটন হোসেন (৪২)। সে ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে শ্রীনগরের শিমুলপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
ধর্ষিত শিশুটির মামার বরাত দিয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, শুক্রবার সকালে শিশুটির মা যখন কাজে বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে বাবা লিটন হোসেন তার নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। পরে মা কাজ থেকে বাসায় ফিরলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের কথা খুলে বলে।
এই ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হয়ে গেলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে ধর্ষক বাবা লিটনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, "এটি একটি অত্যন্ত জঘন্য ও মর্মান্তিক ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে আগামীকাল পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হবে।"
এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই পাষণ্ড বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
ফেব্রু ৭, ২০২৬
এপ্রিল ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।