এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর বিজয় চান না, বরং দেশের ১৮ কোটি মানুষের প্রকৃত বিজয় নিশ্চিত করতে চান। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কোনো পরিবারতান্ত্রিক বা গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, আমরা তাদের সর্বান্তকরণে অভিনন্দন জানাব।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেডিয়াম মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লাকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন হবে অনেকটা গণভোটের মতো। যেখানে জনগণ দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পক্ষে রায় দেবে। তিনি একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নতুন বাংলাদেশের জন্ম হবে ভোটের মাধ্যমে। মহান আল্লাহ যদি আমাদের ওপর জাতির আমানতের দায়িত্ব দেন, তবে আমরা দেশবাসীর সঙ্গে কোনো বেইনসাফি করব না।”
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে জামায়াত আমীর বলেন, “৫ আগস্টের পর আপনারা দেখেছেন আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির, মঠ ও গির্জাও পাহারা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠান সবার কাছে পবিত্র। ধর্ম নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি পছন্দ করি না। আগামী বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাবে না।” বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।”
দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দেশে নেতা হওয়ার পর হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা তা বদলে দিতে চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে নির্বাচিত হওয়ার পর কারও অবৈধ সম্পদ বাড়বে না।”
তিনি আরও বলেন, দেশবাসী আজ সন্ত্রাস, ফ্যাসিবাদ, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। বিশেষ করে মা-বোনেরা তাদের ইজ্জত ও অধিকার রক্ষায় আজ ঐক্যবদ্ধ।
জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জোটের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মার্চ ১, ২০২৬
এপ্রিল ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।