এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষা, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সতর্ক নজরদারি এবং নির্বাচন কমিশনের বিধিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকা পোলিং এজেন্টদের জন্য অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন,“ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্টদের সজাগ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে পোলিং এজেন্টরাই হচ্ছে সম্মুখসারির সৈনিক।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে এবং সেই ভোট যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য পোলিং এজেন্টদের আইনি ও কৌশলগত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ প্রক্রিয়া, আপত্তি উত্থাপন, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট গণনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য পোলিং এজেন্টসহ বিভিন্ন স্তরের দলীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।