এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রীয় ডাকাত সদস্যকে আটক সহ ডাকাতিকালে লুন্ঠিত স্মাট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ডাকাতির ঘটনাটি ঘটে গত ১৭ জানুয়ারী দিনগত রাতে নওগাঁর পোরশা থানা এলাকায়। ঐদিন রাত পনে ৮টারদিকে পোরশা থানাধীন মশানতলা মোড় টু ধুলাডাঙ্গা শাখা রাস্তায় ডাকাত দল মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতি করেন। ডাকাতির ঘটনায় ১৯ জানুয়ারী পোরশা থানায় মামলা দায়ের করার পর নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশে ডাকাত চক্রকে আইনের আওতায় নিতে পুলিশ তৎপর হয় এবং তথ্য প্রযুক্তি ও স্থানিয় সোর্সের সহযোগীতায় বৃহস্পতিবার (৫ জানুয়ারী) পোরশা থানা পুলিশ বিকেল সারে ৫ টারদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাতাত চক্রের সক্রিয় সদস্য দুরুল হোদা (৫৫) কে আটক করেন।
আটককৃত ডাকাত সদস্য দুরুল হোদা গোমস্তাপুর থানাধীন জশৈল গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। তাকে আটক করাকালে তার বাড়ি থেকে ডাকাতির লুন্ঠিত একটি স্মাট ফোন উদ্ধার সহ ডাকাতির ভাগের ৪ হাজার ৫০০ টাকা ও ডাকাতিকাজে ব্যবহারীত ১টি দা ও হাতুড়ি উদ্ধার পূর্বক জব্দ করেন পুলিশ।
পরবর্তীতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্য জড়ীত থাকার কথা শিকার করে সে সহ ঐ ডাকাতির ঘটনায় ৬ জন জড়ীত থাকার কথা স্বীকার করে। ডাকাতীতে জড়ীত অপর ডাকাত সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
জানু ৩০, ২০২৪
নভেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।