এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৫টায় আত্রাই উপজেলার হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
রেজু বিএনপির নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলীয় ও গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায় তার কর্মকাণ্ড তুলে ধরেন। কালিকাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় জনগণের নানা সমস্যা শোনেন এবং তা সমাধানে দলীয় প্রতিশ্রুতির কথা বলেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও একটি সমতাভিত্তিক সমাজ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের দোরগোড়ায় আমাদের রাজনৈতিক ভিশন পৌঁছে দিতে এই প্রচারণা চালানো হচ্ছে।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" কর্মসূচির প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ আলাপে রেজু বলেন, "এই জনসম্পৃক্ততাই আমাদের রাজনীতির মূল শক্তি। আমি আপনাদের ভোটের মর্যাদা ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে এসেছি।"
নভেম্বর ৩, ২০২৪
মে ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।