এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী–০৩,জলঢাকা আসনে বিএনপির নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত।
সোমবার বিকেলে মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট মাঝাপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে নারী ভোটার দের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠক।
মীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলী খান মাস্টারের সভাপতিত্বে ও মীরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.ছাইয়াদুল ইসলামের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী ও আলহাজ্ব সৈয়দ আলীর পুত্রবধু শরিফ সার্থক। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
তিনি নারী ভোটারদের উদ্দেশে এলাকায় নানান উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া সহ তার শশুর আলহাজ্ব সৈয়দ আলীর ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন আমিনুর রহমান আনসার আলী,যুবদলের শাহিনুর, সাইফুল ইসলাম, কাশেম আলী,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।