এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনা ঘটেছে।
এতে ক্যাম্পের বিভিন্ন সামগ্রী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মাগুরা-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেতুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ক্যাম্পটি কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। জানা গেছে কে বা কারা উক্ত নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়।
এতে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল ও ডেকোরেটরের কাপড় আংশিকভাবে পুড়ে যায়।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।