এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. খায়ের দাঈ (৩৫)। তিনি সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের মমিন দাঈয়ের ছেলে। বাড়ির পাশেই তার একটি মুদি দোকান রয়েছে। জানা গেছে, অভিযুক্ত খায়ের বিবাহিত এবং তার ১৩ ও ১০ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়েছিল শিশুটি। এ সময় খায়ের রামদা দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক বাগানের ভেতরের দিকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির ওপর নির্যাতনের বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে আসেন এবং অভিযুক্ত খায়েরকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে একটি ঘরে আটকে রাখা হয়। কিন্তু পরবর্তীতে সুযোগ বুঝে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় সে। দুই সন্তানের জনকের এমন বিকৃত কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ওসি আরও বলেন, "অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।