এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে রেমাক্রী ও তিন্দু এলাকায় ডায়রিয়া পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে। বিশেষ করে ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে।
এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে দ্রুত প্রান্তিক এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় বিজিবির বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। জোনের উদ্যোগে রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবির একটি অভিজ্ঞ মেডিকেল টিম এই ক্যাম্প পরিচালনা করে। অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে তারা স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ নির্ণয় করা হয়। পাশাপাশি আক্রান্তদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানির ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয়দের সচেতন করে বিজিবির মেডিকেল টিম। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বিজিবির এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও বিজিবির এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকার মানুষের আস্থা অর্জন, সম্প্রীতি রক্ষা এবং জীবনমান উন্নয়নে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) পরিচালিত এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৭ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৭ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৭ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।