এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদের বাগান থেকে মাত্র দুটি আম পাড়ার ‘অপরাধে’ মো. আবদুল্ল্যাহ (১২) নামে এক মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিকভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে থাকা নির্যাতনের নির্মম আঘাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসটার্মিনাল এলাকার সাবেক ডিসি ইসমাইলের চারতলা ভবনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরনবী ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ওই ভবনের সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্র ও বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম জানান, প্রায় ৬-৭ মাস আগে ভারসাম্যহীন শিশু আবদুল্ল্যাহ ভবঘুরে অবস্থায় বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে নাঈমসহ স্থানীয় কয়েকজন মিলে শিশুটির খাওয়া-দাওয়াসহ সার্বিক দেখাশোনা করে আসছিলেন।
শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি গাছ থেকে দুটি আম পাড়ে। এটুকু কারণেই নুরনবী ক্ষিপ্ত হয়ে শিশুটিকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, তাকে রাতভর আটকে রেখে দফায় দফায় অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন নাঈম। শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দেওয়া হলে তার শরীরে ভয়াবহ জখমের চিহ্ন দেখতে পান স্থানীয়রা।
এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নুরনবীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে তিনি আত্মগোপনে থাকায় তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ন্যক্কারজনক ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, "একটি প্রতিবন্ধী শিশু মাত্র দুটি আম পাড়ায় তাকে অতিরিক্ত মাত্রায় মারধর করা হয়েছে। খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।