এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বরাবরের মতোই নিজের অনন্য উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কান-কুইন’ ঐশ্বরিয়া রাই বচ্চন।
গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের প্রচারণামূলক পোস্টারে বচ্চনবধূর ছবি না দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে মুম্বাই ছাড়েন তিনি। কান-এর মঞ্চে পা রাখতেই কর্পূরের মতো উড়ে যায় সব গুঞ্জন। এ নিয়ে টানা ২৪ বারের মতো এই মর্যাদাপূর্ণ গালা ইভেন্টে নিজের রাজকীয় উপস্থিতি জানান দিলেন এই বিশ্বসুন্দরী।
২০২৬ সালের কান উৎসবে ঐশ্বরিয়ার প্রথম লুকটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। লাল গালিচায় হাঁটার জন্য তিনি বেছে নিয়েছিলেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি করা একটি ভাস্কর্যসদৃশ নীল রঙের গাউন। মারমেইড ফিনিশের এই পোশাকটির নাম ‘লুমিনারা’, যা মূলত গতিশীল আলো ও শক্তিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। গাউনের সঙ্গে মানানসই চমৎকার একটি দোপাট্টা তাঁর লুকে নিয়ে এসেছিল বাড়তি আভিজাত্য।
হালকা কোঁকড়ানো চুল, চোখে-গালে গোলাপি আভার মেকআপ, ঠোঁটে লালচে-বাদামি লিপস্টিক এবং সঙ্গে নীল পাথরের হিরের গয়না ঐশ্বরিয়ার রূপকে করে তুলেছিল অনবদ্য। চিরচেনা ভঙ্গিতে পাপারাৎজিদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেওয়া, দুই হাত জোড় করে ‘নমস্তে’ বলা এবং ফিঙ্গার হার্টের মাধ্যমে কানের মঞ্চ মাতিয়ে রাখেন তিনি। লাল গালিচায় তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ল’রিয়েলের সহ-ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইভা লঙ্গোরিয়ার সঙ্গে পোজ দিয়ে মনিকা বেলুচ্চি অভিনীত পাম দ’র-এর প্রতিযোগী চলচ্চিত্র ‘দ্য বার্থডে পার্টি’-র স্ক্রিনিংয়ে অংশ নেন ঐশ্বরিয়া।
ভারতীয়দের কাছে কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। ২০০২ সালের মে মাসে শাহরুখ খানের সঙ্গে ‘দেবদাস’ সিনেমার স্ক্রিনিংয়ের মাধ্যমে কানের মঞ্চে প্রথম পা রেখেছিলেন তিনি। ডিজাইনার নীতা লুল্লার হলুদ শাড়ি পরে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে তাঁর সেই প্রথম পদচারণা আজ ইতিহাসের অংশ। এরপর ২০০৩ সাল থেকে ল’রিয়েলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত এই উৎসবের মূল আকর্ষণ হয়ে আছেন তিনি। এবারের ল’রিয়েলের পোস্টারে তাঁকে শুরুতে না দেখে ভক্তদের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার জবাবে ব্র্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়—ঐশ্বরিয়া হলেন ‘টাইমলেস’ বা ‘চিরন্তন’।
কানের মঞ্চে ঐশ্বরিয়া মানেই নতুন কোনো চমক। ২০০৭ সালে বিয়ের পর জর্জিও আরমানির গাউনে স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে হাঁটা, ২০১৪ সালের ক্যাভালির পোশাকে বোল্ড রেড লিপস কিংবা ২০১৭ সালে কানের মঞ্চে ১৫ বছর পূর্তিতে মাইকেল সিনকোর সেই ‘সিন্ডারেলা গাউন’—প্রতিটি লুকই ইতিহাস হয়ে আছে।
মাঝখানে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে যখন বলিপাড়া উত্তাল ছিল, তখনও এই দম্পতি সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তবে ২০২৫ সালে মণীশ মালহোত্রার আইভরি শাড়ির সঙ্গে কপালে সিঁদুর পরে ট্রোলারদের এক নীরব জবাব দিয়েছিলেন ঐশ্বরিয়া, যাকে ভক্তরা ভালোবেসে ‘অপারেশন সিঁদুর’ বলে আখ্যা দিয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে কানের লাল গালিচায় ভারতের প্রতিনিধিত্ব করা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্রমাণ করলেন, গ্ল্যামার আর আভিজাত্যে তাঁর সিংহাসন এখনো অটুট।
আগস্ট ২৯, ২০২৬
অক্টোবর ৮, ২০২৬
জুলাই ১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।