ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৪:১৭ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় সভায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে এ খাতের বিপুল সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোহাগ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ খায়রুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শহিদ শরীফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে খামারিদের লাভবান করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।