গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৩:০৫ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।

সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা জানান, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।