মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের টানা অভিযান, জব্দকৃত মাছ গেল এতিমখানায়

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৫ নভেম্বর, ২০২৬ ২:০৪ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের টানা অভিযান, জব্দকৃত মাছ গেল এতিমখানায়

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কাজে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে মাছ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাতে বিক্রির জন্য রাখা মাছ জব্দ করে তা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য ব্যবসায়ীদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলের পথ আটকে বা যানজট সৃষ্টি করে ব্যবসা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। 

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের সদর রোডের দুই পাশ এবং পৌর ফিশ মার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রথম দফায় বিশেষ অভিযান চালায় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরকে যানজটমুক্ত রাখা এবং ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।