এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৬–২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রোয়াংছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মোট ২০০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম কেবল মৎস্যসম্পদের টেকসই উন্নয়নই করবে না, বরং স্থানীয় জনগোষ্ঠীর প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি দেশীয় মাছ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত দেব এবং চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ওমর ফারুকসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।