এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আলীকদম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন ইয়াবা সেবনকারীকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় সড়কের পশ্চিম পাশে নুরুল সোফার দোকানের সামনে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ মাদক বিরোধী প্রতিরোধ কমিটি এক ইয়াবা সেবনকারীকে আটক করে। পরে খবর পেয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম এবং আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজে ইয়াবা সেবন করেছেন বলে দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তার হেফাজত থেকে কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিচয়- মোঃ শাহীন আলম (২০), পিতা: মোহাম্মদ মিয়া, সাং: বাগানপাড়া, ৪নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
বর্তমানে তিনি আলীকদম থানা হেফাজতে রয়েছেন এবং আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) তাকে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জুন ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।