এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সেবার অংশ হিসেবে বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে সুবিধাবঞ্চিত ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ক্যচুপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ১০০ জন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এই উষ্ণতার পরশ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
এ সময় জোন কমান্ডার বলেন, "সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সর্বদা সাধারণ জনগণের কল্যাণে নিবেদিত। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
শীত মৌসুমে দুর্গম সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র পেয়ে উপস্থিত উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজ বিজিবি এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।