এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচনী সময়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়ায় গভীর রাতে চালানো এক অভিযানে চিহ্নিত সন্ত্রাসীর বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ধামসোনা ইউনিয়নের পূর্ব ডেন্ডাবর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. আলামিন ওরফে কালুর (২৮) বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি রিভলবার, একটি সুইচ গিয়ার, ৮ পিস ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলামিন ওরফে কালু কৌশলে পালিয়ে যায়। সে আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার দৈনিক খোলা চোখ কে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক চিহ্নিত সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে, অভিযুক্ত পলাতক থাকলেও তাকে ধরতে কাজ করছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র ও মাদকের বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।