এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে মোঃ জয়নাল আবেদীন (২২) নামে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীনের পিতার নাম মোঃ সেলিম মিয়া ও মাতা মোসাঃ কুসুম। সে আশুলিয়ার বাইপাইল নামাবাজার চাঁন নগরের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছে যে, সে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
ধামরাই থানায় তার বিরুদ্ধে রুজুকৃত একটি মামলার (মামলা নং-২০, তারিখ-২০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) ভিত্তিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অক্টোবর ২২, ২০২৫
আগস্ট ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।