এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ ৩ জন এবং ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ব্রেকিং নিউজ অনুযায়ী, এই হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন।
শীর্ষ নেতাদের নিহতের জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইসরায়েলি জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৯ জন ইসরায়েলি নিহত এবং ২৭ জন আহত হন।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলা এই সামরিক অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৩ জন সদস্য নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এও মিসাইল হামলা চালিয়েছে।
ইরান ও ইসরায়েলের এই সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। সেখানে ইরানের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন।
উদ্ভূত এই যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ইরানের প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "শত্রুদের বিরুদ্ধে আমাদের এই কঠোর হামলা অব্যাহত থাকবে।"
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।