দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন:
দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের ইন্তেকাল, ১০ দিনের রাষ্ট্রীয় শোক

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দুবাই মিডিয়া অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে দুবাইতে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। শোক চলাকালীন পুরো আমিরাতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের উপ-প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

ছোট ভাইয়ের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

তার প্রয়াণে সংযুক্ত আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।