মিশরে বাস দুর্ঘটনায় হতাহত ৪৪

অনলাইন ডেস্কঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ পিএম
শেয়ার করুন:
মিশরে বাস দুর্ঘটনায় হতাহত ৪৪

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে জানানো হয়, বুধবার দাহাব-নুওয়াইবা সড়কের আল-সাদা এলাকায় নুওয়াইবার দিকে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করে উদ্ধারকারী দল।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। আহতদের সুচিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য চিকিৎসাসামগ্রী নিশ্চিত করতে বলা হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।