এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মেডিকেল বোর্ডের ইতিবাচক ছাড়পত্র ও চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি দেশে ফিরছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আজ রাত সাড়ে ৯টার দিকে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস জানান, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “চিকিৎসকরা সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাঁকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো, তবে দেশে ফেরার পরও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে এবং প্রতিদিন নিয়ম অনুযায়ী থেরাপি নিতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মির্জা আব্বাস সুস্থ অনুভব করায় বেশ কিছুদিন ধরেই দেশে ফেরার জন্য উদগ্রীব ছিলেন।
যেভাবে অসুস্থ হয়ে পড়েন:
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরবর্তীতে অবস্থার জটিলতা বিবেচনায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর শারীরিক উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ পুনর্বাসন ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ তিনি দেশে ফিরছেন।
জুলাই ১১, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।