এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছোটপর্দার পরিচিত উপস্থাপিকা ও অভিনেত্রী মাহমুদা মাহা এবার হাজির হচ্ছেন ভিন্ন আবহের এক চরিত্রে। ‘শয়তানের নিঃশ্বাস’ নামের নতুন একটি একক নাটকে আবেগ ও রহস্যে ঘেরা এক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রেমের গল্পের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্য, অবিশ্বাস আর তীব্র মানসিক দ্বন্দ্বকে উপজীব্য করে নাটকটি নির্মিত হয়েছে।
নুসরাত নাহার লাবণ্যর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। এতে মাহার সঙ্গে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম এ শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণসহ আরও অনেকে। নাটকটি খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
গতানুগতিক চরিত্রের বাইরে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মাহমুদা মাহা। নতুন কাজটি প্রসঙ্গে তিনি বলেন, “নাটকটির চিত্রনাট্য এক কথায় অসাধারণ। সচরাচর আমরা পর্দায় যে ধরনের প্রেমের গল্প দেখি, এটি তার চেয়ে অনেকটাই আলাদা। ভালোবাসার মানুষের আড়ালে যখন কোনো অন্ধকার রহস্য লুকিয়ে থাকে, তখন একজন মানুষের মনের ভেতর যে মানসিক টানাপোড়েন চলে—তা ফুটিয়ে তোলাই ছিল বড় চ্যালেঞ্জ। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।”
উল্লেখ্য, মঞ্চনাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন মাহা। থিয়েটারের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১৭ সাল থেকে উপস্থাপনায় নাম লেখান তিনি। সাবলীল বাচনভঙ্গি ও চমৎকার উপস্থাপনার মাধ্যমে খুব দ্রুতই কনসার্ট, করপোরেট অনুষ্ঠান ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও নিয়মিত সময় দিচ্ছেন এই শিল্পী। নাটকের পাশাপাশি ইতিমধ্যে চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তাঁর।
আগস্ট ৩১, ২০২৬
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।