এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউডে নিজের সাহসী অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থেকেছেন অভিনেত্রী জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে ‘হেট স্টোরি ৩’ সিনেমার সাহসী দৃশ্যের পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। তবে এই সাহসী ভাবমূর্তি বজায় রাখতে গিয়ে তাকে নানা সময় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খান জানান, ‘হেট স্টোরি ৩’-এর পর ইন্ডাস্ট্রির অনেকের দৃষ্টিভঙ্গি তার প্রতি বদলে যায়। প্রভাবশালী মহলের একাংশ তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলতে শুরু করেন যে, অভিনয় জানেন না বলেই তিনি শরীর প্রদর্শনের পথ বেছে নিয়েছেন। এ ধরনের মন্তব্য তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে এবং ইন্ডাস্ট্রি তাকে অবহেলার চোখে দেখতে শুরু করে।
শুধু তাই নয়, ‘আকসআর ২’ সিনেমার শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। জেরিন জানান, শুরুতে তাকে জানানো হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলার সিনেমা এবং এতে ‘হেট স্টোরি’র মতো কোনো খোলামেলা দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং সেটে যাওয়ার পর পুরো চিত্রই ছিল ভিন্ন।
অভিনেত্রী অভিযোগ করে বলেন, "সাহসী দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই। কিন্তু শুটিং সেটে গিয়ে দেখি প্রতিটি দৃশ্যেই চুম্বন বা খোলামেলা পোশাকের ছড়াছড়ি। পরিচালক ও প্রযোজকরা আমাকে বারবার অন্তর্বাস পরে অভিনয় করতে বাধ্য করতেন এবং প্রতিটি দৃশ্যের শেষে চুম্বন করতে বলা হতো।"
সিনেমায় অভিনব শুক্লা ও গৌতম রোডের সাথে অভিনয় করলেও, কাজের সেই পরিবেশ নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না। জেরিনের স্পষ্ট কথা, সাহসী অভিনয় নিয়ে তার আপত্তি নেই, তবে পরিচালক ও প্রযোজকদের মিথ্যা আশ্বাস এবং দ্বৈত আচরণে তিনি চরম ক্ষুব্ধ ছিলেন। কাজ করতে গিয়ে এই ধরনের পরিস্থিতির শিকার হওয়াটা তার কাছে ছিল হতাশাজনক।
ফেব্রু ১৯, ২০২৬
জুন ২২, ২০২৬
জুলাই ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।