এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও শৃঙ্খলার মধ্যে সম্পন্ন করতে কাজ করছে সরকার। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘গত সাত দিনে আমরা লক্ষ্য করেছি, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ নেই। বরং অনেক ক্ষেত্রে যাত্রীর সংখ্যা কম থাকায় পরিবহন মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ টাকা পর্যন্ত কমে যাত্রী বহন করছেন। যারা আগে ৭০০ টাকা ভাড়া নিতেন, এখন অনেকে ৬০০ বা তার চেয়েও কম ভাড়ায় সেবা দিচ্ছেন।’
টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, যাত্রীরা সুশৃঙ্খলভাবে টিকিট কেটে বাসে উঠছেন। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংগঠনের স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। টার্মিনালে বাসের চাপ সামলাতে 'এন্ট্রি ও এক্সিট' পদ্ধতিতে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে মূল সড়কে যানজট না হয়।
আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি শুরু হওয়ায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
জ্বালানি সরবরাহ ও যানবাহনের ফিটনেস বিষয়ে মন্ত্রী জানান, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এছাড়া ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে নামতে দেওয়া হবে না। গ্যারেজে গিয়েও নিয়মিত তদারকি করছে মনিটরিং টিম। কোনো মালিক বা শ্রমিকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি ঈদে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ে, যা জনপরিবহনের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। এই চাপ সামলে সাধারণ মানুষের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।
জুন ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অপরাধ | ৩০ জুলাই, ২০২৬
নওগাঁ | ৩০ জুলাই, ২০২৬
চট্টগ্রাম | ৩০ জুলাই, ২০২৬
গান | ৩০ জুলাই, ২০২৬
ফুটবল | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।